বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে আয়োজন করে জিএসসিটি কাপ ক্যারম টুর্নামেন্ট ২০২১। পুর্ব লন্ডনের একটি হলে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন পপলার-লাইমহাউজ থেকে নির্বাচিত ব্রিটিশ বাংলাদেশী সর্ব কনিষ্ঠ মেম্বার অব পার্লামেন্ট আফসানা বেগম।
উদ্বোধন পূর্বে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর ফারুক আহমেদ, সিইজি ক্যারম এসোসিয়েশন ইউকে’র চেয়ারম্যান সেলিম আহমেদ চাকলাদার, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোঃ লোকমান উদ্দিন, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আজিজুস সামাদ, আব্দুল বারী নাছির।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হাফিজ আব্দুল মান্নান। সংগঠনের ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান চাকলাদার এর শুভেচ্ছা বক্তব্যের পর পরই বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম, সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, কালচারাল সেক্রেটারি কামাল উদ্দিন, মেম্বারশিপ সেক্রেটারি আমজাদ হোসেন দোলন, আলী আমজাদ চৌধুরী হোসেন প্রমুখ। খেলা দেখতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমি দর্শক উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে আফসানা বেগম এমপি বলেন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে কমিউনিটিকে আনন্দ প্রদানের মাধ্যমে যুব সমাজকে অন্ধকার পথ থেকে আলোর পথে আসার আহ্বান করতেছে। সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের আয়োজন আরো বেশি বেশি করার আহ্বান জানান।
উল্লেখ্য আগামী ১৬ ডিসেম্বর রাত ৮ ঘটিকায় পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply