শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭

ব্রিটেনে বিজয়ের ৫০ বছরে ৫০ জন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম ঘোষণা করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ

ব্রিটেনে বিজয়ের ৫০ বছরে ৫০ জন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম ঘোষণা করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ

প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ বিজয়ের ৫০ বছর উপলক্ষে ১৯৭১ সালে ব্রিটেনে মুক্তিযুদ্ধের ৫০ জন সংগঠকদের নাম ঘোষণা করবে এবং ২০২২ সালের স্বাধীনতা দিবসে তাদের সম্মাননা প্রদান করবে ।এ অনুষ্ঠানে আরো ৫০জন মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম ঘোষণা করা হবে।

গত ৯ ও ১১ই ডিসেম্বর শনিবার সংগঠণের ভারচুয়েল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ।ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কয়েকটি বৈঠকে যাচাই বাছাই করে ৫০জন সংগঠকদের তালিকা চুড়ান্ত করা হয়। গত ১১ই ডিসেম্বরের সভায় সভাপতিত্ব করেন সংগঠণের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিই।

সংগঠণের ডিজি সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনায় অংশ নেন- সাব কমিটির কনভেনার সৈয়দ নাদির আজিজ দরাজ (নিউক্যাসল), মাহিদুর রহমান (কেন্ট), ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই (স্কটল্যাণ্ড), ডা: ওহিদুল আলম (রচডেল), কে এম আবুতাহের চৌধুরী (লণ্ডন), মাহতাব মিয়া (নিউক্যাসল), অধ্যাপক আব্দুল কাদের সালেহ (লণ্ডন), সাংবাদিক শামছুল আলম লিটন (লণ্ডন), এম এ লতিফ জেপি (বারমিংহাম), হাসান আলী (নিউইয়রক), শরাফত হোসেন বাবু (ওয়াশিংটন), হাসান মাহমুদ (কানাডা), মাহবুব আলী শাহ (মালয়েশিয়া ), ড: হুমায়ের চৌধুরী (সিডনি) প্রমুখ।

আগামী ১৬ই ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দের এক ভারচুয়েল সভায় মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম ঘোষণা করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026