শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় বরিস এ কথা বলেন।

বরিস জনসন বলেন, এই মুহূর্তে হাজার হাজার ‘অসাধারণ’ বাংলাদেশি চিকিৎসক ও নার্স যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় কাজ করছেন এবং সেবা-যত্ন দিয়ে অন্যদের জীবন রক্ষা করছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই সপ্তাহে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৪০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে যুক্তরাজ্য। সুতরাং, এখনই নিজের, আপনার বন্ধুদের ও আপনার পরিবারের সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন।

তিনি বলেন, তাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে এবং তাদের নিরাপদ রাখতে আপনারা যা করতে পারেন, তা হল যত তাড়াতাড়ি সম্ভব টিকার ‘বুস্টার ডোজ’ নিয়ে নিতে পারেন।

বরিস আরও বলেন, অনুগ্রহ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং করোনার ওমিক্রন ধরণ থেকে নিজেদের রক্ষা করুন। তিনি বলেন, আসুন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের অপেক্ষায় থাকি। জয় বাংলা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026