শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০

ক্রিসমাসের পর দুই সপ্তাহের লকডাউন আসছে ব্রিটেনে

ক্রিসমাসের পর দুই সপ্তাহের লকডাউন আসছে ব্রিটেনে

ওমিক্রন ঠেকাতে এমনিতেই ব্রিটেনে মাস্ক পরিধানের ব্যাপারে কড়াকড়ি আরোপ চলছে। থিয়েটার, সিনেমাহলে বা সমাবেশ স্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ খবর দিয়েছে দ্য টাইম, স্পুটনিক, ডেইলি মেইল।

ব্রিটেনের সাইন্টিফিক এ্যাডভাইজরি গ্রুপ ফর এমারজেন্সিস এ ধরনের লকডাউন আরোপ জরুরি ভিত্তিতে করার পরামর্শ দিয়ে বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দিনে ৫ সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটতে পারে।

ব্রিটেনের মন্ত্রীরা বলছেন, ওমিক্রন ভাইরাস ঠেকাতে সার্কিট ব্রেকার হিসেবেই ক্রিসমাস পরবর্তী লকডাউন ঘোষণা করা হবে। যাতে ওমিক্রনের বিস্তার ধীরে হয়। লকডাউন এলে ফের ব্রিটিশ নাগরিকদের সামাজিক মেলামেশা থেকে বিরত থাকতে হবে। পাব ও রেস্টুরেন্টগুলো সীমিত আউটডোর সার্ভিস দেবে। গত এপ্রিলে এমন স্বাস্থ্যবিধি জারি করা হয়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026