৯৫ বছর বয়স রানি দুশ্চিন্তা করছেন প্রিন্স উইলিয়ামকে নিয়ে। তাই তাকে কপ্টার চালাতে নিষেধ করেছেন। ব্রিটেনের রানির আশঙ্কা পাছে প্রিন্স উইলিয়াম হেলিকপ্টার চালাতে গিয়ে না ভয়ঙ্কর দুর্যোগে পড়েন। ডেইলি মেইল।
রানি তার ৩৯ বছরের নাতি উইলিয়ামকে বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় কপ্টার একেবারেই চালতে নিষেধ করেছেন। রানি মনে করেন কপ্টার নিরাপদ কোনো যান নয়। উইলিয়াম কপ্টার চালাচ্ছে এটা শুনলে রাতে তার ঘুম আসে না বলেও ঘনিষ্ঠদের জানিয়েছেন রানি।
অনানুষ্ঠানিক নিয়মে রাজপরিবারের সিনিয়র সদস্যদের একসাথে হেলিকপ্টারে উড়তে বাধা দেয়া হলেও প্রিন্স উইলিয়ামের বেলা তা কিছুটা শিথিল করা হয়েছে। প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট এবং তাদের সন্তানরা নিয়মিত লন্ডন ও নরফোকের মধ্যে (১১৫ মাইল) কপ্টারে যাতায়াত করেন। চালকের আসনে থাকেন উইলিয়াম।
Leave a Reply