শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

লক্ষাধিক সংক্রমণ শনাক্তের রেকর্ড যুক্তরাজ্যে

লক্ষাধিক সংক্রমণ শনাক্তের রেকর্ড যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছে। বুধবার সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। মহামারিতে এটিই দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গত এক দিনে দেশটিতে রেকর্ড ১ লাখ ৬ হাজার ১২২ জনের কোভিড শনাক্ত হয়েছে। একইসময়ে কোভিড আক্রান্ত হয়ে ১৪০ জনের মৃত্যু হয়েছে সেখানে। এর আগের দিন ৯০ হাজার কোভিড শনাক্ত এবং ১৭২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল যুক্তরাজ্যে। গত কয়েক দিন ধরে একের পর এক কোভিড সংক্রমণের রেকর্ড হচ্ছে দেশটিতে।

গত বুধবার সে সময় পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৭৮ হাজার ৬১০ জনের কোভিড শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দৈনিক সংক্রমণের মাত্রা। একইসঙ্গে দেশটিতে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যাও।

গত ১৮ই ডিসেম্বর ৮১৩ জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সব মিলিয়ে ৮ হাজারেরও বেশি ব্রিটিশ কোভিডের কারনে হাসপাতালে রয়েছে। এরমধ্যে ৮৪৯ জন ভেন্টিলেটরে রয়েছে।

সরকারি তথ্য অনুসারে, গত চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১২২ জন। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল ১৭ ডিসেম্বর। ওই দিন ৯৩ হাজার ৪৫ জন শনাক্ত হন। মঙ্গলবার পর্যন্ত দেশটির হাসপাতালে ভর্তিআছেন প্রায় ৮ হাজার করোনা রোগী। ২২ নভেম্বরের পর এটিই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এক সপ্তাহ আগে এই সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বড়দিনের আগে ইংল্যান্ডে কোনও নতুন বিধিনিষেধ জারি করা হবে না। তবে মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বড়দিনের উৎসবে নতুন বিধিনিষেধ জারির বিষয়টি তিনি একেবারে উড়িয়েও দেননি।

বুধবার যুক্তরাজ্য সরকার আরও ১৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। মহামারিতে এখন পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জনের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026