মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭

আ.লীগের মনোননয়পত্র সংগ্রহ করলেন সিলেটের ৯ নেতা

আ.লীগের মনোননয়পত্র সংগ্রহ করলেন সিলেটের ৯ নেতা

শীর্ষবিন্দু নিউজ: মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে সিলেটের ৬টি আসনের আওয়ামী লীগের ৯ নেতা দলীয়  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে রয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-২ আসনে বর্তমান  সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী, সিলেট-৩ আসনে বর্তমান সাংসদ মাহমুদ উস  সামাদ চৌধুরী কয়েস, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪  আসনে সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ ফজলুল হক, সিলেট-৫ আসনে কেন্দ্রীয় কৃষকলীগের  উপদেষ্ঠামন্ডলীর সদস্য আবদুল মোমিন চৌধুরী, সিলেট-৬ আসনে বিয়ানীবাজার উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

এছাড়া সুনামগঞ্জ-১ আসনে সিলেট  জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রণজিত সরকার, সুনামগঞ্জ-৩ আসনে বর্তমান সাংসদ এমএ  মান্নান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন,  জেলা আওয়ামী লীগ নেত্রী শাহানা রব্বানী, সুনামগঞ্জ-৫ আসনে বর্তমান সাংসদ মুহিবুর  রহমান মানিক, সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026