শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪

ইংল্যান্ডে সপ্তাহে ২৫ জনে একজন কোভিডে আক্রান্ত

ইংল্যান্ডে সপ্তাহে ২৫ জনে একজন কোভিডে আক্রান্ত

সমগ্র ব্রিটেনজুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বড়দিন উদযাপনের সপ্তাহে। এছাড়া, একই সপ্তাহে ওয়েলসের প্রতি ৪০ জনের একজন, নর্দার্ন আয়ারল্যান্ডের ৪০ জনে একজন এবং স্কটল্যান্ডেও প্রতি ৪০ জনে একজন কোভিড আক্রান্ত ছিলেন।

এরইমধ্যে দেশটির অফিস ফর ন্যাশনাল স্টাটিস্টিকস জানিয়েছে, বড়দিনের আগের সপ্তাহে ইংল্যান্ডের প্রতি ২৫ জনে একজন কোভিডে আক্রান্ত ছিলেন। ২৩ ডিসেম্বর শেষ হওয়া ওই সপ্তাহে দেশটির কোভিড পরিস্থিতি সবথেকে খারাপ অবস্থায় পৌঁছায়।

এদিকে নিজেদের টুইটার একাউন্টে অফিস ফর ন্যাশনাল স্টাটিস্টিকস জানিয়েছে, ওমিক্রন এখন ইংল্যান্ড ও স্কটল্যান্ডের প্রধান কোভিড ভ্যারিয়েন্ট। অন্য দুটি জাতির মধ্যেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026