ডিসেম্বর মাস জুড়ে লুটনে ছোট-বড় সবাইকে বিজয় ফুল পরিয়ে যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত থাকেন লাল-সবুজে। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয়ফুল কর্মসূচি পালন করা হয়েছে লুটনে।
ডিসেম্বর ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বিজয় ফুল দিবস পালন করা হয় ব্রিটেনে। এই পাঁচ পাপড়ির ফুলটি উপহার দিয়েছেন কবি শামীম আজাদ। বাঙালি কমিউনিটির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানানো হয়। এই দিনে বিজয়ের গল্প বলা হয়। বিশেষ করে ইয়াং জেনারেশনর বাচ্ছাগুলোকে বিজয় দিবসের বিশেষ গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন আয়োজন করা হয়।
বিজয় ফুলের উদ্দেশ্যে লুটনে ছোট্ট করে হলেও বিজয়ের মাসব্যাপি প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। বিজয়ের ৫০ বছরে বাঙালি কমিউনিটির নেত্রীবৃন্দ বিজয় ফুলের মাধ্যমে আবারও শ্রদ্ধাঞ্জলি জানান সেসব বীরযোদ্ধাদের যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন।
মাজু খানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডক্টর নাজিয়া খানম ওবিই, ডিএল। বিশেষ ব্যক্তিত্ব ছিলেন মমিনুর মুরাদ, মোয়াজ্জেম হোসেনে, শাফিনাজ পেইন, শওকতুর রহমান শাহিন, খান জয়নুল, নাসরিনা পারভীন নওরীন, ফারজানা ইভা, আনুস্মা আজাদ, শাহাজান নাসের, মারিয়া নাসির, সুলতানা ফেরদৌস, কিম্বেরলি খানসহ ছোট ছোট সোনামনিরা।
Leave a Reply