যুক্তরাজ্য সরকার ভারতীয় নাগরিকদের জন্য যুক্তরাজ্যে বসবাস ও কাজের জন্য ইমিগ্রেশন আইন সহজ করছে। সেই সাথে ভিসা ফিসহ অন্যান্য খরচও কমানোর চিন্তা করছে দেশটির সরকার।
সে হিসেবে ২০২২ সাল ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। চলতি মাসেই দিল্লীতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার বিষয়ে ইংগিত দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক মেইল অনলাইন।
বিশেষজ্ঞরা বলছেন, চায়নার সাথে যুক্তরাজ্যের সম্পর্কের সুযোগ নিচ্ছে ভারত। বাংলাদেশেরও উচিত কূটনৈতিক তৎপরতা বাড়ানো। মূলত বিশ্বব্যাপী চায়নার প্রভাবকে লাগাম টানতেই এমন পদক্ষেপের দিকে যাচ্ছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্য সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, দুই দেশই এই সহজ ভিসানীতির বিষয়ে এক হয়েছে। আন্তর্জাতিক বানিজ্যমন্ত্রীর এই প্রস্তাবের পেছনে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সমর্থন রয়েছে। তবে দি টাইমস পত্রিকার এক রিপোর্টে দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বানিজ্য মন্ত্রী এ্যান মেরী ট্রেভেলিন ইতিমধ্যেই এমন একটি প্রস্তাবের কথা উল্লেখ করেছেন ভারত সরকারের একজন প্রতিনিধির কাছে।
Leave a Reply