শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১

ওমিক্রনে আক্রান্তদের সংখ্যা ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তির হার কম

ওমিক্রনে আক্রান্তদের সংখ্যা ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তির হার কম

যুক্তরাজ্যের চিকিৎসকদের একটি পরিসংখ্যানে দেখা গেছে, ডেল্টা বা করোনার অন্য স্ট্রেইনগুলোতে আক্রান্ত হলে যে হারে রোগীকে হাসপাতাল ভর্তি হতে হচ্ছিল, ওমিক্রনের ক্ষেত্রে সেটি ঢের কম।

ওমিক্রন কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে? এই প্রশ্ন এখন সব মহলেই। কিন্তু তার মধ্যেই আশার আলো দেখালো দেশটির চিকিৎসকদের একটি পরিসংখ্যান। দেখা গেছে, ডেল্টা আক্রান্তদের মধ্যে যত জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, ওমিক্রন আক্রান্তদের মধ্যে সংখ্যাটা প্রায় তার তিন ভাগের এক ভাগ।

এর কারণ হিসাবে চিকিৎসকদের বক্তব্য, ডেল্টার তুলনায় ওমিক্রন দ্রুত ছড়ায় ঠিকই, কিন্তু ফুসফুসের ভেতরে এটি অপেক্ষাকৃত অনেক ধীরে বংশ বিস্তার করে। ফলে ফুসফুসের হাল ডেল্টা সংক্রমণে যতটা খারাপ হয়, ওমিক্রনের ক্ষেত্রে ততটা খারাপ হচ্ছে না। ফলে ওমিক্রন আক্রান্তদের হাসপাতালে অপেক্ষাকৃত কম নিয়ে যেতে হচ্ছে।

ওমিক্রন যে দেশগুলোতে ইতোমধ্যেই মারাত্মক রূপ নিয়েছে তার মধ্যে যুক্তরাজ্য একটি। দেশটির চিকিৎসকরা এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের স্বাস্থ্যের হাল নিয়ে একটি পরিসংখ্যান তৈরি করেছেন। প্রথমে পাঁচ লাখ ৭৩ হাজার ১২ জন ডেল্টা আক্রান্তের ওপর সমীক্ষা চালানো হয়। পরে পাঁচ লাখ ২৮ হাজার ১৭৬ জন ওমিক্রন আক্রান্তের ওপর সমীক্ষা চালানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026