সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯

দ্য মেইল অন সানডে’র বিরুদ্ধে মেগানের ক্ষতিপূরণ ১ পাউন্ড

দ্য মেইল অন সানডে’র বিরুদ্ধে মেগানের ক্ষতিপূরণ ১ পাউন্ড

ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের গোপনীয়তা ভঙ্গের মামলায় পরাজয় স্বীকার করে নিয়েছে দ্য মেইল অন সানডে। বাবার কাছে লেখা মেগানের একটি ব্যক্তিগত চিঠি প্রকাশ করে দেয় সংবাদমাধ্যমটি। এর জেরে আদালতে যান ব্রিটিশ রাজবধূ। ওই মামলায় মাত্র এক পাউন্ড ক্ষতিপূরণ পাবেন ডাচেস অব সাসেক্স।

ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল বরাবরই বলে এসেছেন, সংবাদমাধ্যমের বিরুদ্ধে তার তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ে অর্থের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তাদের মূলনীতি। ওই চিঠির বড় একটি অংশ প্রকাশ করায় মেগান মার্কেল কপিরাইট লঙ্ঘনের অভিযোগে আলাদা মামলা করেন। ওই মামলায় সংবাদমাধ্যমটি আরও ক্ষতিপূরণ দেবে। তবে এর পরিমাণ প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আদালতে ক্ষতিপূরণের এই অর্থ আদালতের নথিতে ঘোষণা করা হয়েছে। এছাড়া এই তথ্য নিশ্চিত করেছে সংবাদপত্রটি এবং তাদের সিস্টার ওয়েবসাইট মেইল অনলাইন। তারা জানিয়েছে, তারা আর মামলার দীর্ঘ প্রক্রিয়ায় যাবেন না।

মিডিয়া আইনজীবী মার্ক স্টিফেন মনে করেন মেগানের মামলার দুর্বলতার কারণে এই আপোস সম্ভব হয়েছে। তিনি বলেন, সাধারণত এই ধরণের গোপনীয়তা ভঙ্গ করলে ৭৫ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026