শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১

যুক্তরাজ্যে দৈনিক আক্রান্তে শঙ্কা বাড়ছে

যুক্তরাজ্যে দৈনিক আক্রান্তে শঙ্কা বাড়ছে

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। শনিবার যুক্তরাজ্য সরকার এ কথা জানায়।

যুক্তরাজ্যে গত সপ্তাহে দুই লাখেরও বেশি লোকের করোনা ভাইরাসে আক্রন্তের রেকর্ড তৈরি হয়। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যা এখন কমে এসেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।

যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল। সে সময় অবশ্য টিকা পাননি ব্র্রিটিশ নাগরিকেরা।

উল্লেখ্য, দেশটিতে মহামারি শুরুর পর এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫০ হাজার ৫৭ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিকে থেকে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে কেবল রাশিয়া।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026