শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯

খাটো হওয়ায় চাকরি হারাতে পারেন প্রথম এই নারী বাস চালক

খাটো হওয়ায় চাকরি হারাতে পারেন প্রথম এই নারী বাস চালক

যুক্তরাজ্যে ১৯৮৭ সালে বাস চালনা শুরু করা প্রথম নারী বাস চালক ট্রেসি স্কোলস (৫৭)। ম্যানচেস্টার শহরের এই চালককে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে। তার রুটে চালু করা নতুন বাস চালাতে বেশি খাটো হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে তাকে সহায়তা দিতে একটি প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। ৩৪ বছর বাস চালানোর পর পাঁচ ফুট উচ্চতার ট্রেসি স্কোলস পর চাকরি হারাচ্ছেন। তার রুটে যে নতুন ধরণের বাস চালু করা হয়েছে সেগুলোর চালকের আসনে বসলে স্কোলস যেমন ব্রেক নাগাল পাচ্ছেন না তেমনি সামনের গ্লাসও দেখতে পাচ্ছেন না।

এই দুঃসময়ে ট্রেসি স্কোলসের পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মী ও সেলিব্রেটিরা। ১৩ হাজারের বেশি মানুষ একটি আবেদনে সই করে স্কোলসে তার চাকরি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। কোম্পানিকে এই তথ্য জানানোর পর ট্রেসি স্কোলসকে ১২ সপ্তাহের নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পরে তিনি চালাতে সক্ষম এমন বাস চলাচলকারী রুটে তাকে নিয়োগের সুপারিশ করা হয়। তবে সেখানে দেখা যায় এসব রুটে কর্মঘণ্টা এবং বেতন যা পাবেন তা তার বর্তমান বেতনের চেয়ে কম। ফলে তিন সন্তানের দেখাশোনা, দেনা পরিশোধ করা ট্রেসি স্কোলসের জন্য কঠিন হয়ে পড়বে। আর সেকারণে নতুন রুটে বাস চালাতে পারবেন না তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026