শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮

রাজকীয় ও সামরিক পদ হারালেন প্রিন্স অ্যান্ড্রু

রাজকীয় ও সামরিক পদ হারালেন প্রিন্স অ্যান্ড্রু

যৌন হয়রানীর অভিযোগে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ও প্রিন্স চার্লসের ভাই অ্যান্ড্রুর রাজকীয় ও ডিউক অব ইয়র্ক হিসেবে প্রাপ্ত সামরিক পদবী বাতিল করেছেন রানী এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে বৃহস্পতিবার এক ঘোষণায় এ খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, রানীর অনুমতি ও সম্মতিতেই ডিউক অব ইয়র্কের সামরিক সহযোগিতা এবং রাজকীয় পৃষ্ঠপোষকতাগুলো রানীর অধীনে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে হিসেবে প্রিন্স অ্যান্ড্রু এখন থেকে কোনো দায়িত্বে থাকছেন না এবং একজন সাধারণ নাগরিক হিসেবেই মামলাটি লড়বেন। সেই সঙ্গে তার সমস্ত ভূমিকা রাজপরিবারের অন্যান্য সদস্যদের পুনর্বন্টনের জন্য রানীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিংহাম প্যালেস বলেছে, তারা চলমান আইনি বিষয়ে মন্তব্য করবে না।

প্রসঙ্গত, এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়ানি মামলার মুখোমুখি হতে যাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। ২০০১ সালে ১৭ বছর বয়সী ওই নারীর ওপর তিনি যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার নারী নিজেই। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে করা মামলায় ভার্জিনিয়া জিউফ্রে নামের ওই নারী দাবি করেছেন, অ্যান্ড্রু ২০০১ সালে তাকে অপব্যবহার করেছিলেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026