শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২

লকডাউনে ডাউনিং স্ট্রিটে পার্টির তদন্ত করছে পুলিশ

লকডাউনে ডাউনিং স্ট্রিটে পার্টির তদন্ত করছে পুলিশ

ব্রিটেনে কোভিড-১৯ মহামারির মধ্যে ডাউনিং স্ট্রিটে হওয়া পার্টিগুলো নিয়ে তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।

কমিশনার ক্রেসিডা ডিক জানিয়েছেন, গত দুই বছরের মধ্যে ডাউনিং স্ট্রিট ও হোয়াইটহলে কোভিড বিধিনিষেধ ভাঙার অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি তদন্তে বেড়িয়ে আসা গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ভীত না হয়ে এবং কোনো পক্ষপাত ছাড়াই এ কাজ করা হবে। এর বাইরে বড় কোনো ঘটনা সামনে এলে তাও অবহিত করবে বাহিনী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয়ে একের পর এক লকডাউন পার্টির খবর বেড়িয়ে আসছে। এ নিয়ে উত্তাল ব্রিটিশ রাজনীতি। নতুন করে জানা গেছে, ২০২০ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেও পার্টির আয়োজন করা হয়েছিল। এ খবর প্রকাশের পরপরই এই তদন্তের ঘোষণা দেয় মেট্রোপলিটন পুলিশ। ডাউনিং স্ট্রিট এরইমধ্যে স্বীকার করেছে যে কর্মকর্তারা বরিস জনসনের জন্মদিনের পার্টি উদযাপন করেছে। এটি হয়েছে যখন ব্রিটেনে প্রথম কোভিড লকডাউন জারি ছিল।

এদিকে ডাউনিং স্ট্রিটের লকডাউন পার্টি নিয়ে পুলিশের তদন্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। একইসঙ্গে কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন তিনি। লেবার পার্টির এই মেয়র বলেন, জনগন আশা করছে পুলিশ কোনো ধরনের ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই তাদের দায়িত্ব পালন করবে। এতে যেই দোষী হোক না কেনো তাকে চিহ্নিত করতে হবে। এরপরই তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সরকারের জন্য এক আইন আর সকলের জন্য আরেক আইন চলতে পারে না।

উল্লেখ্য, করোনাভাইরাস রোধে জারি করা বিধিনিষেধ নিয়ে বেশ কঠোর অবস্থানে যুক্তরাজ্য। আর সেই বিধিনিষেধ ভাঙার অভিযোগ কি না দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বেশ বিপাকে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026