শীর্ষবিন্দু নিউজ: সিলেটে হরতালের শেষ দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা এবং রাতে গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো ধরনের মিছিল, পিকেটিং করেনি ১৮ দল। হরতালের শেষদিনে সকাল থেকে নগরীতে বেশকিছু সিএনজি চালিত অটোরিকশা, টমটম ও রিকশা চলাচল করছে। দোকান-পাট বন্ধ রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।সেই সাথে রয়েছে গোয়েন্দা নজরদারী।