শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩

প্রিন্সেস ডায়ানার পোর্ট্রেট পৌনে দুই কোটি টাকায় বিক্রি

প্রিন্সেস ডায়ানার পোর্ট্রেট পৌনে দুই কোটি টাকায় বিক্রি

প্রখ্যাত আমেরিকান শিল্পী নেলসন শ্যাঙ্কস এর আঁকা ১৯৯৪ সালের একটি ছবিতে দেখা যাচ্ছে, সোনালী চুলে সুদর্শনী ডায়ানা নিচের দিকে তাকিয়ে আছেন চিন্তামগ্ন অবস্থায়।

ছবিটির নিলামকারী প্রতিষ্ঠান সোথবি বলছে, ধারণার থেকেও প্রায় দশগুন বেশি দামে বিক্রি হলো ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার ওই বিরল পোর্ট্রেটটি।

ছবিটি আঁকতে চিত্রশিল্পীর সময় লেগেছিলো ৩৫ ঘন্টা আর এই গোটা সময় জুড়ে ঠায় বসে ছিলেন লস্যময়ী ডায়ানা। ছবিটি আঁকার পর দীর্ঘদিন কেনসিংটন প্রাসাদের দেয়ালে শোভা পাচ্ছিলো। তবে পরবর্তীতে নর্থহ্যাম্পটনশায়ারের আলথর্পে ডায়ানার পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয়েছিলো।

এদিকে সোথেবি বলছে, পোর্ট্রেটটির প্রত্যাশিত মূল্য ১৫ থেকে ২০ হাজার ডলার ভাবা হলেও আশাতীতভাবে সেই সংখ্যাটি দাঁড়ায় ২ লক্ষ ১ হাজার ৬শ ডলারে, টাকার হিসেবে যা প্রায় ১ কোটি ৭৩ লাখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026