শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

ব্রিটেনের বাংলা মিডিয়ার সবচেয়ে বড় প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৩০শে জানুয়ারী রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে অনেকটা উৎসব মুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে দু’টি প্যানেলে মোট ১৫টি পদে ৩০জন ও স্বতন্ত্র হিসেবে ৩ জন সহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মুহাম্মদ আব্দুস সাত্তার ১২৮টি ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে তাইসির মাহমুদ ১৭৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মুসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৩১টি ভোট। কোষাধ্যক্ষ পদে সালেহ আহমদ ১৭৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২০টি ভোট।

প্রসঙ্গত, গত বছর ২০২১ সালে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর কারনে নির্বাচন স্থগিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026