শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২

ইউক্রেন সংকটে সেনা সংখ্যা দ্বিগুন করছে ব্রিটেন

ইউক্রেন সংকটে সেনা সংখ্যা দ্বিগুন করছে ব্রিটেন

পূর্ব ইউরোপে সেনা সংখ্যা দ্বিগুন করার বিষয়টি বিবেচনা করছে ব্রিটেন। মূলত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপরে চাপ বাড়াতেই দেশটির মন্ত্রীরা এমন কথা ভাবছেন। এ খবর দিয়েছে বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ওই অঞ্চলে সেনা সংখ্যা বাড়ালে তা ক্রেমলিনের কাছে স্পষ্ট বার্তা পাঠাবে। খবরে জানানো হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীরা তাদের রুশ সমকক্ষদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তাদের উদ্দেশ্য হবে পূর্ব ইউরোপকে সম্ভাব্য যুদ্ধ থেকে বাঁচানো। এছাড়া শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কথা রয়েছে জনসনের।

এছাড়া এ সপ্তাহে পূর্ব ইউরোপ সফরের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ইউক্রেন সংকট নিয়ে তিনি বলেন, রাশিয়ার এ ধরনের অস্থিতিশীল কার্যক্রম ব্রিটেন কখনো সৈহ্য করবে না। আমরা সবসময় আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে আছি। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন যদি রক্তপাত এবং ধ্বংস বেছে নেয় তাহলে তা ইউরোপের জন্য একটি ট্রাজেডি হবে।

ইউক্রেনকে অবশ্যই তাদের ভবিষ্যত বেছে নেয়ার সুযোগ দিতে হবে। এ জন্য আমি আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। আগামি সপ্তাহেই তাদের ইউরোপজুড়ে মোতায়েন করা হতে পারে। এতে করে আমরা আমাদের ন্যাটো মিত্রদের ভূমি, সমুদ্র ও আকাশে সহায়তা করতে পারবো।

পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ায় ৯০০ শতাধিক ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। এছাড়া ইউক্রেনে ১০০ এবং পোল্যান্ডে ১৫০ সেনা রয়েছে। রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো। তবে রাশিয়া প্রথম থেকেই এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে।

তারপরেও ইউক্রেনকে সহযোগিতায় এ অঞ্চলে ব্রিটিশ সেনার সংখ্যা দুইগুন করার কথা ভাবছে ব্রিটেন। শুধু সেনা সংখ্যা বৃদ্ধিই নয়, এস্তোনিয়ায় অস্ত্রও পাঠাবে ব্রিটেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ ও সমর বিশেষজ্ঞ পাঠানো হবে সেখানে। এছাড়া, আগামি সোমবার পার্লামেন্টে রাশিয়ার বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে পররাষ্ট্র মন্ত্রণালয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026