শীর্ষবিন্দু নিউজ: বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার বেলা ২টার দিকে বিএনপি কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার ও রাশেদা বেগম হীরাকে আটক করা হয়। তাদের একটি সাদা মাইক্রোবাসে করে হোটেল রূপসী বাংলার কাছে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ। নয়া পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটকের ২০ মিনিটের মাথায় হোটেল রূপসী বাংলার এলাকায় নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বিএনপির তিন নারী সাংসদকে।
বিএনপির তিন নারী সংসদ সদস্যকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। দুপুরের দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। সকালে নারী সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় হরতালের পক্ষে মিছিল অংশ নেয়ার পর দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। পরে নিলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার ও রাশেদা বেগম হীরাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। বেলা পৌনে তিনটার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।
এরপর কিছুক্ষণ টানা হেঁচড়া চলে। মহিলা পুলিশের সদস্যরা তিন সাংসদকে ঘিরে ধরে একটি সাদা মাইক্রোবাসের দিকে নিয়ে যায় এবং এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এ সময় বিএনপি কার্যালয়ে সামনে উপস্থিত ছিলেন। নিলোফার চৌধুরী মনি ও শাম্মী আক্তার জানতে চান- কেন তাদের আটক করা হচ্ছে। তবে পুলিশ এ সময় তাদের প্রশ্নের জবাব দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সরকার যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে- এটা তারই প্রমাণ। তিনি অবিলম্বে তিন সাংসদ সদস্যের মুক্তি দাবি করেন। তিন সাংসদকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও ২০ মিনিটের মাথায় পুলিশের পক্ষ থেকে তিন সাংসদকে ছেড়ে দেয়ার কথা বলা হয়।