শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১

ইউক্রেন গিয়ে উপহাসের শিকার ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেন গিয়ে উপহাসের শিকার ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে সম্ভাব্য রুশ আগ্রাসনের মুখে দেশটির প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে গিয়েছেন। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এই সফরে গিয়ে বরিস পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উপহাসের শিকার হয়েছেন।

রাশিয়ার ক্রেমলিন টিভির প্রতিবেদনে জনসনকে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের অসম্মানের এবং উপহাসের পাত্র বলে মন্তব্য করা হয়। এদিকে দেশে তার বিরুদ্ধে লকডাউনে ডাউনিং স্ট্রিট এবং নিজের ফ্ল্যাটে একের পর এক পার্টি করার অভিযোগে তদন্ত চালাচ্ছে লন্ডন পুলিশ।

জনসনের সমালোচকরা বলছেন, ঘরোয়া বিতর্কের মধ্যে নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত করার চেষ্টাস্বরুপ তিনি ইউক্রেন সংকটকে ব্যবহার করছেন। যদিও এই পরিস্থিতিতে কিয়েভ সফর বাদ দিলেও জনসনকে সমালোচনার মুখে পড়তে হতো।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জনসনের জন্য, ইউক্রেনের এই সফর ছিল বিষয়ের পরিবর্তন, স্থান পরিবর্তন। কারণ এতে করে গণমাধ্যমের মোড় ইউরোপিয় নিরাপত্তা ইস্যুতে ঘুরে যাবে।

ডাউনিং স্ট্রিটের লকডাউন ভঙ্গ নিয়ে হোয়াইট হাউসের মুখমাত্র জেন পাসাকিকে প্রশ্ন করা হলে তিনি হাসি চেপে রেখে বলেন, বাইডেনকে কখনোই এমন অতর্কিত কেক সারপ্রাইজ দেয়া হয় নি।

ইউক্রেন সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিনিধিরা তাকে প্রশ্ন করেন, পার্টিগেট কেলেঙ্কারির জন্য এমপিদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত থাকায় তিনি যখন ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বপরিকল্পিত ফোন কল বাতিল করতে বাধ্য হয়েছিলেন, তাহলে কেন বিশ্ব তার কূটনীতিকে গুরুত্বের সঙ্গে নেবে?




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026