রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৪

খিযির (আঃ) এর জীবনী

খিযির (আঃ) এর জীবনী

আজ শুক্রবার পবিত্র জুমাবার আজকের বিষয়খিযির (আঃ) এর জীবনী শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম মাওলানা নুরুর রাহমান

প্রথমেই আসুন দেখি পবিত্র কোরান শরীফে খিযির (আঃ) (আমি এখানে তার নাম উল্লেখ্য করছি বোঝার স্বার্থে, লেখার সাথে থাকলে আপনি নিজেই বুজতে পারবেন আসল ঘটনা) কে নিয়ে কোন সুরায় উল্লেখ্য আছে?

সুরা আল কাহফে একজন জ্ঞানী ব্যাক্তির কথা উল্লেখ্য হয়েছে কিন্তু কোন নাম বলা হয়নি, চলুন দেখি এরপর তারা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজনের, যাকে আমরা আমাদের কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমাদের কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান (সুরা আল কাহফ, আয়াত ৬৫)। তার মানে নাম বিহীন একজন জ্ঞানী ব্যাক্তির উল্লেখ্য আছে এই সুরায়, তাহলে প্রশ্ন আসতে পারে কেন ইনাকে খিজির বা খাদির (আঃ) নামে অভিহিত করা হচ্ছে?

এখানে চলে আসে হাদীসের প্রসঙ্গ। বুখারীর হাদীসে তার নাম “খাদির” উল্লেখ করা হয়েছে। খাদির অর্থ “সবুজ শ্যামল” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নামকরণের কারণ প্রসঙ্গে বলেন যে, তিনি যেখানে বসতেন, সেখানেই ঘাস উৎপন্ন হয়ে যেত, মাটি যেরূপই হোক না কেন। [বুখারীঃ ৩৪০২]। তার মানে আমরা সুরা আল কাহফে উল্লেখিত একজন জ্ঞানী ব্যাক্তির সন্ধান পাই এবং সহীহ হাদীস দ্ধারা তার একটি নাম পাই। এ পর্যায়ে আমি অনুরোধ করব আপনাকে সুরা আল কাহফ পড়ার জন্য (সুরা কাহফের লিঙ্ক বাংলা অনুবাদ সহ সুরা আল কাহাফ )। সুরা আল কাহফের ৬৫-৮২ আয়াত পর্যন্ত সুস্পষ্ট ভাবে মুসা (আঃ) এর সাথে এই জ্ঞানী ব্যাক্তির (খিজির আঃ) এর কিছু কর্মকান্ড বর্ননা আছে। চলুন সহজ ভাবে তা জেনে নেই।

পবিত্র কোরআনের ইতিহাস রচনার মূলনীতি হলো, কোনো ঘটনার ঠিক ততখানি উল্লেখ করা হয়ে থাকে যতখানি হেদায়েতের পথপরিক্রমায় প্রয়োজন। ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ কোরআনের উদ্দেশ্য নয়। এই মূলনীতির আলোকে খিজির (আ.)-এর ব্যক্তিপরিচিতি সম্পর্কেও সামান্য কিছু তথ্য কোরআনে উল্লেখ করা হয়েছে। তাঁর সম্পর্কে এর বেশি কিছু জানা কঠিনতম ব্যাপার। তাই তাঁকে নিয়ে নানা মিথ ও মুখরোচক ঘটনা জন্ম নিয়েছে। তাঁকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো, তিনি কি এখনো জীবিত আছেন? তিনি কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন?

এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তাফসিরবিদ, হাদিসবিদ ও ইতিহাসবিদরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। সুফি ভাবধারায় বিশ্বাসী সবাই মনে করেন, খিজির (আ.) এখনো জীবিত এবং তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। বহু প্রখ্যাত ব্যক্তিও এ তত্ত্বে বিশ্বাস করেন। তাঁদের মধ্যে রয়েছেন ইবনে কাসির (রহ.), ইমাম নববী (রহ.) ও ইবনুস সালাহ (রহ.)-এর মতো জগদ্বিখ্যাত মুসলিম মনীষীরা। আল্লামা ইবনে কাসির (রহ.) লিখেছেন, ‘সবাই এ বিষয়ে একমত যে খিজির (আ.) এখনো জীবিত আছেন।’ [আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ২, পৃষ্ঠা ২৪৫ (আরবি, দারু আলামিল কুতুব, ২০০৩)]

ইমাম নববী (রহ.) লিখেছেন, ‘সব আলেম এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন যে খিজির (আ.) জীবিত। এবং তিনি আমাদের সামনে বিদ্যমান। আর সুফিদের সবাই এ মতবাদে বিশ্বাসী।’ [শারহুন নববী, বাবুন মিন ফাদ্বাইলিল খিদ্বির, পৃষ্ঠা ৫১৯ (আরবি, দারুল খাইর, ১৯৯৬)] ইবনে সালাহ (রহ.) লিখেছেন, ‘আলেম ও পুণ্যবান সবার বিশ্বাস হলো খিজির (আ.) জীবিত।’ (শারহুন নববী, প্রাগুক্ত)

খিজির (আ.) সম্পর্কে এমন ধারণা পোষণ করার কারণ কী? এর জবাবে ইবনে হাজর আসকালানি (রহ.) লিখেছেন, ‘ইতিহাসবিদরা এর দুটি কারণ উল্লেখ করেছেন। এক. কথিত আছে যে আদম (আ.) তুফান থেকে বের হওয়ার পর মৃত্যুবরণ করলে খিজির (আ.) তাঁকে দাফন করেন। তখন তিনি খিজির (আ.)-এর জন্য এ মর্মে দোয়া করেছেন, যেন খিজির (আ.) আদম (আ.)-এর মতো হায়াত লাভ করেন। এ দোয়ার বরকতে তিনি দীর্ঘ হায়াত পেয়েছেন। তবে এ ঘটনার সপক্ষে অকাট্য বা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না।

দুই. খিজির (আ.) সম্পর্কে আরো কথিত আছে যে তিনি জুলকারনাইন বাদশাহর সঙ্গে ‘আবে হায়াত’-এর সন্ধান পেয়েছেন। এবং সৌভাগ্যবশত তিনি সেই আবে হায়াত তথা অমরত্বের অমীয় সুধা পান করে ধন্য হয়েছেন। (ইবনে হাজার আসকালানি, ‘আয যাহরুন নাদ্বার ফি হালির খাদ্বার’, এই ‘আবে হায়াত’-এর ঘটনাটি ইতিহাসবিদ ইবনুল আসির (রহ.) তাঁর ‘আল কামিল ফিত তারিখ’ গ্রন্থে উল্লেখ করেছেন। তাঁর সূত্রে আল্লামা ইবনে কাসির (রহ.) ‘আল বিদায়া ওয়ান নিহায়া’র তৃতীয় খণ্ডে ঘটনাটি উল্লেখ করেছেন। উভয় ঘটনার বর্ণনাসূত্রে রয়েছেন আবু জাফর আল বাকির ও তাঁর পিতা জাইনুল আবেদিন (রহ.)। তাঁরা উভয়ে শিয়া মতবাদের বিভিন্ন উক্তির প্রসিদ্ধ বর্ণনাকারী।

  • ইসলাম বিভাগ প্রধানশীর্ষবিন্দু নিউজ
  • ইমাম খতিবমসজিদুল উম্মাহ লুটন
  • সেক্রেটারিশরীয়া কাউন্সিল ব্যাডফোর্ড মিডল্যন্ড ইউকে
  • সত্যায়নকারী চেয়ারম্যাননিকাহনামা সার্টিফিকেট ইউকে
  • প্রিন্সিপালআর রাহমান একাডেমি ইউকে
  • পরিচালকআররাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026