মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০

বারাক ওবামার জনপ্রিয়তায় ধ্বস

বারাক ওবামার জনপ্রিয়তায় ধ্বস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এটাকে ধ্বসই বলা যায়। বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। প্রথমবারের মতো অধিকাংশ মার্কিনি ওবামার ওপর আস্থা হারিয়েছেন। তারা মনে করেন, ওবামার সততায় ঘাটতি রয়েছে ও তার ওপর আস্থা রাখা যায় না। কুইনিপিয়াক ইউভিার্সিটির সদ্য এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জনমত জরিপে ৫৪ শতাংশ মার্কিনি ওবামার দায়িত্ব পালনের প্রক্রিয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

অন্যদিকে, মাত্র ৩৯ শতাংশ মার্কিনি এখনও ওবামার ওপর আস্থা রেখেছেন। নারী ভোটারদের মধ্যেও ওবামার জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ৪১ শতাংশ নারী ওবামার পক্ষে তাদের সমর্থন জানালেও, বিপক্ষে ছিলেন ৫১ শতাংশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওবামার পূর্বসূরি জর্জ বুশও প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় প্রায় একই পর্যায়ে অজনপ্রিয় হয়ে উঠেছিলেন।

গত ১লা অক্টোবর পরিচালিত সর্বশেষ জনমত জরিপে ওবামার পক্ষে ছিলেন ৪৫ শতাংশ মার্কিনি। আর তার ওপর আস্থা হারিয়েছিলেন ৪৯ শতাংশ মার্কিনি। গত কয়েক সপ্তাহে স্বাস্থ্যখাত ও অর্থনীতি নিয়ে ওবামার বিভিন্ন পদক্ষেপে অসন্তুষ্ট তারা। হেলথ কেয়ার ইস্যুতে মার্কিন ভোটাররাও ওবামার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির ব্যত্যয়ে অসন্তুষ্ট। গত ৬ থেকে ১১ই নভেম্বর সারা দেশে ২ হাজার ৫৪৫ জন নিবন্ধিত মার্কিনির ওপর জনমত জরিপটি পরিচালিত হয়। জরিপে ভুল পরিসংখ্যানের আশঙ্কা যোগ বা বিয়োগ ১ দশমিক ৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026