সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬

হার্টের সমস্যায় বুকে ব্যথা অবহেলার নয়

হার্টের সমস্যায় বুকে ব্যথা অবহেলার নয়

হার্টের রক্তনালিতে আংশিক ব্লক নিয়ে লাখ লাখ মানুষ সারা বিশ্বে জীবনযাপন করছে। আর এ ধরনের ব্লককে কোনো রূপ গুরুত্ব দিচ্ছে না। একে ননঅবস্ট্রাকটিভ করনারি আর্টারি ডিজিজ বলা হয়। এ সমস্যায় আক্রান্ত রোগীরা হাসপাতালে গেলেও বেশির ভাগ ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই বাসায় ফিরে যেতে বলা হয়।

এ ব্যাপারে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক জার্নালে উল্লেখ করা হয়, আমরা বেশির ভাগ ক্ষেত্রে বুকে ব্যথাহীন করনারি আর্টারি ডিজিজকে অবহেলা করি। কিন্তু গবেষণায় দেখা গেছে, এ ধরনের সমস্যা থেকে মারাত্মক হার্ট অ্যাটাক হতে পারে।

বিশেষজ্ঞগণ বলছেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৩৮ হাজার লোকের ইলেকটিভ এনজিওগ্রাম করা হয়, যাদের কোনো রকম হার্টের রক্তনালির ব্লকের বা বুকে ব্যথার ইতিহাস ছিল না। রিপোর্টে দেখা যায়, এদের মধ্যে ৫৫ শতাংশের অবস্ট্রাকটিভ করনারি আর্টারি ডিজিজ এবং মাত্র ২২ শতাংশের ননঅবস্ট্রাকটিভ করনারি ডিজিজ ছিল। অর্থাত্ ৫৫ শতাংশেরই হার্টের রক্তনালিতে ব্লক ধরা পড়ে।

বিশেষজ্ঞগণ বলছেন, যদিও ৩০ থেকে ৫০ শতাংশ হার্টের রক্তনালির ব্লকের জন্য প্রিভেন্টিভ থেরাপি দেওয়া হয় তথাপি এ সব ক্ষেত্রে খাবার নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। পাশাপাশি চিকিত্সকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করা যেতে পারে। তাই বিশেষজ্ঞগণ বলছেন, উপসর্গ থাকুন আর না থাকুক কোনো অবস্থাতেই হার্টের রক্তনালির ব্লক অবহেলা করা উচিত নয়।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025