সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩

সৌন্দর্য বাড়ানোর খরচ না দেয়ায় প্রেমিককে অপহরণ

সৌন্দর্য বাড়ানোর খরচ না দেয়ায় প্রেমিককে অপহরণ

যুক্তরাজ্যে প্রেমিককে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগে ৩৩ বছর বয়সী সারাহ ডেভিস নামের এক নারীকে ছয় বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর ডেইলি মেইলের।

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। দেশটির আদালত সূত্রে জানা গেছে, ঠোঁটের সৌন্দর্য বাড়ানোর খরচ না দেওয়ায় সারাহ তার প্রেমিক মার্ক কেনেডিকে অপহরণ করে তার ওপর গরম পানি ঢেলে দেন এবং তার শরীরে সিগারেটের ছেঁকা দেন। শুধু তাই নয়, ওই নারী ক্ষতিপূরণ পেতে প্রেমিকের বিরুদ্ধে তার দুই বছর বয়সী মেয়েকে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ আনেন।

সম্প্রতি তিনি সৌন্দর্য বাড়াতে ঠোঁটে বোটক্স ট্রিটমেন্ট করিয়েছিলেন। আর এর খরচ কেনেডি থেকে চেয়েছিলেন সারা। কিন্তু কেনেডি তা না দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। প্রেমিকের কাছ থেকে টাকা আদায় করতেই এমন কাণ্ড করেন প্রেমিকা সারাহ। সারাহ তার এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে কেনেডির কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তির আদায়ের চেষ্টা করেছিলেন। এমনকি মুক্তি দিতে কেনেডির মায়ের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন তারা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেনেডি ও সারার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026