শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০

দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ব্যবহারে গবেষকদের সতর্কবার্তা

দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ব্যবহারে গবেষকদের সতর্কবার্তা

দীর্ঘদিন ধরে প্যারাসিটামল খেয়ে আসছেন, এমন রোগীদের ঝুঁকি ও উপকারিতা সম্পর্কে চিকিৎসকদের ভালোভাবে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছেন গবেষকরা। অবশ্য সাধারণ মাথাব্যথা ও জ্বরের জন্য এটি নিরাপদ বলে জানিয়েছেন তারা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবার্গের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

অনেক রোগীকেই উচ্চ রক্তচাপের কারণে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীরাও এটি গ্রহণ করেন। তবে দীর্ঘদিন ধরে এটি ব্যবহারের ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে।

সাময়িক ব্যথা ও যন্ত্রণার স্বল্পমেয়াদী প্রতিকার হিসেবে দুনিয়াজুড়ে প্যারাসিটামলের চাহিদা রয়েছে। দীর্ঘদিনের পুরনো বা স্থায়ী ব্যথার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারে অবশ্য এর উপকারের প্রমাণ খুব কমই মিলেছে। এরপরও অনেক সময় দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসাতেও রোগীকে এটি প্রেসক্রাইব করা হয়।

ইউনিভার্সিটি অব এডিনবার্গের একজন ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অধ্যাপক জেমস ডেয়ার। তিনি বলেন, ডামি পিল গ্রহণকারীদের তুলনায় প্যারাসিটামল গ্রহণকারীদের রক্তচাপ অনেক বেশি বেড়ে গেছে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে এটি একটি।

দীর্ঘস্থায়ী ব্যথার রোগীদের তাই শুরুতে যতটা সম্ভব স্বল্প মাত্রায় প্যারাসিটামল দিতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন গবেষকরা। কঠোর নজর রাখতে বলেছেন উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকিতে থাকা রোগীদের ওপর। কিছু বিশেষজ্ঞ অবশ্য মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে আরও বেশি সংখ্যক মানুষের ওপর লম্বা সময় ধরে গবেষণার প্রয়োজন রয়েছে।

যুক্তরাজ্যে চালানো এই গবেষণায় ১১০ জন স্বেচ্ছাসেবকের দুই-তৃতীয়াংশই উচ্চ রক্তচাপের ওষুধ নিয়েছিলেন। তাদের দুই সপ্তাহ ধরে দিনে চার বার এক গ্রাম করে প্যারাসিটামল খেতে বলা হয়। এরপর অন্য দলটিকে দুই সপ্তাহের জন্য ডামি পিল বা ‘নকল বড়ি’ খেতে দেওয়া হয় তাদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026