বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১

আর রহমান এডুকেশন ট্রাস্ট্রের উদ্যেগে ২৮তম টিউবওয়েল প্রদান (ভিডিও)

আর রহমান এডুকেশন ট্রাস্ট্রের উদ্যেগে ২৮তম টিউবওয়েল প্রদান (ভিডিও)

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই শ্লোগান দিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে দেশ হতে দেশান্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আর রহমান এডুকেশন ট্রাস্ট।

এবার তাদের কার্যক্রমের অংশ হিসেবে এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার ও বর্তমান সিনিয়র শিক্ষক হযরত মাওলানা বড় হুজুর দামাত বারাকাতুহুমূল আলিয়া এর বাড়ী সুনামগঞ্জের বিশ্বম্ভপুর এলাকার কাপনা গ্রামে টিউবয়েল প্রদান করে আর রহমান এডুকেশন ট্রাস্ট এর টিউবওয়েল প্রজেক্টর ২৮তম প্রজেক্ট সম্পন্ন করা হয়।

এই টিবওয়েল প্রজেক্ট কার্যক্রমে অর্থায়ন করে সহযোগিতা করেছেন- আর রহমান এডুকেশন ট্রাস্ট্রের আজীবন সদস্য হাজী আব্দুল মুকিত ও হাজীয়া সপ্না খাতুন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আর রহমান এডুকেশন ট্রাস্ট্রের পরিচালক ইমাম নুরুর রহমান বলেন, হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল- কোন দানটি সর্বোত্তম? তিনি বললেন, অন্যকে পানি পান করানো।

ইমাম কুরতুবি একটি আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন, যার গোনাহ বেশি হয়ে গেছে, সে যেন মানুষকে পানি পান করায়। সহিহ বুখারি শরিফে বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর বদৌলতে এক পাপী ব্যক্তিকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, দেশব্যাপি ৫৫ হাজার মানুষ বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হচ্ছে। জলাশয়ের পানি লবণাক্ত এবং কোন কোন অঞ্চলের টিউবওয়েলের পানিতে আর্সেনিক নামক পদার্থ রয়েছে। এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক।

দেশজুড়ে শহর-বন্দরে সরকারিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অন্যদিকে, ইউনিয়ন, পৌর এলাকার জনসাধারণের জন্য সরকারিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করার কোন ব্যবস্হা নেই।

সেই জন্য ৬৮ হাজার গ্রামের দরিদ্র অসহায় পরিবার গুলোর জন্য বিশুদ্ধ পানির এক চরম সংকট রয়েছে। বর্তমান পরিস্থিতিতে টিউবওয়েলের পানি সবচেয়ে বিশুদ্ধ পানি। এই পানিতে কোন প্রকার রোগ জীবাণু থাকে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026