রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১০

নতুন ১১ ওয়ার্ডের সীমানা নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন

নতুন ১১ ওয়ার্ডের সীমানা নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাস করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকাসমূহকে সীমানা নির্ধারণের প্রাথমিক গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এলাকার অধিবাসীদের কোনো ধরনের পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন।

আর সেটি আগামী ৮ই মার্চের মধ্যেই করতে হবে। কারও পরামর্শ বা আপত্তি থাকলে তা নির্ধারিত তারিখের মধ্যে জেলা প্রশাসক সিলেট ও সীমানা নির্ধারণ কর্মকর্তা, সিলেট সিটি করপোরেশন বরাবরে লিখিতভাবে দাখিল করতে অনুরোধ করা হয়েছে।

বর্ধিত সিলেট সিটি করপোরেশনের এলাকাসমূহকে পুনর্বিন্যাস করে নতুন ১১টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ড গঠন করা হয়েছে। সিসিকের নতুন (২৮-৩৯ নম্বর ওয়ার্ড) ওয়ার্ডসমূহের তথ্য হচ্ছে- ২৮ নম্বর ওয়ার্ড: দক্ষিণ সুরমার গাংগু, কাজীরখলা, রিয়াছতপুর, মাজপাড়া, সুনামপুর, পশ্চিম বরইকান্দি, কামুশুনা, তেলিরাই, নিয়ামতপুর গ্রাম এবং ধরাধপুরের রায়েরগাঁও, কাজীরখলা, কামুশুনা গ্রাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

২৯ নম্বর ওয়ার্ড: দক্ষিণ সুরমার পিরিজপুর, পর্বতপুর, বদিকোনা (আংশিক), ধরাধরপুর, বদিকোনা আংশিক, উম্মুর কবুল, লাউয়াই, মোহাম্মদপুর, ধরাধরপুর গ্রাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩০ নম্বর ওয়ার্ড: দক্ষিণ সুরমার জৈনপুর, চান্দাই, তেলীপাড়া, চান্দাই পশ্চিমপাড়া, টিয়রগাঁও, তালুকদার পাড়া, নজরপুর, বকশীপুর, গালিমপুর, ও দাউদপুর গ্রাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩১ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার কুইটুক, নয়াবস্তি, মুরাদপুর, পেশনেওয়াজ (মুক্তরচক), মুরাদপুর, পীরের চক, মিরের চক আংশিক, গ্রাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩২ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার কল্যাণপুর আংশিক, বেতার কেন্দ্র, ইসলামপুর আংশিক, ইসলামপুর কলোনি, ইসলামপুর দক্ষিণ-ফাল্গুনী, মুসলিম নগর, মুগীর পাড়া, মুড়িলা, নূরপুর, নাথপাড়া, আটালু, পূর্ব ভাটপাড়া, পশ্চিম ভাট পাড়া, কান্দিহুতা, মীরাপাড়া, পূর্ব শাপলাভাগ, সোনাপুর, টুলটিকর আবাসিক এলাকা, পূর্ব কুশিঘাট, শাহপরান আবাসিক এলাকা, কৃষি খামার আংশিক এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৩ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার খাদিমপাড়া আংশিক, কালাটিকর আংশিক, মনিপুরি পাড়া বস্তি, বহর দাস পাড়া, ধনকান্দি, পাঁচগরি, লালখাটংগী, শাহপরান আবাসিক এলাকা, বহর নোয়াগাঁও, এটিআই, ভাওয়াল টিলা, ইসলামাবাদ, কল্লগ্রাম নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৪ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার খাদিমপাড়া আংশিক, মীরমহল্লা, বহর কলোনি, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা, কালাটিকর আংশিক এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৫ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার জাহানপুর, সৈয়দপুর আংশিক, মোহাম্মদপুর, চামেলীবাগ (গোয়ালগাঁও), শ্যামলী আবাসিক এলাকা, সিলেট টেক্সটাইল আংশিক, ইসলামপুর পূর্ব, সরকারি কলেজের আংশিক, প্রকৌশল কলেজ, দুগ্ধ খামার, সৈয়দপুর আংশিক, জাহানপুর উত্তর (বুড়িবস্তি) ও আলুরতল এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৬ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার উত্তরবালুচর, আরামবাগ, দুর্গাবাড়ি, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভি গেট হাসপাতাল এলাকা, বন বিভাগ টিলা, ইকো পার্ক, কৃষি বিশ্ববিদ্যালয়, ও যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৭ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার টিলাগড়, ডরিয়া, বড়গুল, দুসক, শাবিপ্রবি, আখালিয়া, নতুন বাজার আবাসিক এলাকা, যগীপাড়া, দামালী পাড়া, আখালিয়া ঘাট, ক্বারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, নোয়াপাড়া ও বিজিবি এলাকা এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৮ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার নাজিরগাঁও, টিয়রবাড়ি, পীরপুর আংশিক, খালিগাঁও, হায়দরপুর, চরগাঁও, সাহেবের গাঁও, শেখপাড়া, ওয়াবদা ও ককুমারগাঁও এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

৩৯ নম্বর ওয়ার্ড: সদর উপজেলার শাহাপুর, নোয়াগাঁও আংশিক, নয়া খুরুমখলা, খুরুমখলা আংশিক, পীরপুর আংশিক, টুকেরগাঁও আংশিক, নোয়াপাড়া, তালুকদার পাড়া, মইয়ারচর, নোয়াগাঁও আংশিক, নোয়াগাঁও হিন্দু পাড়া, টুকেরগাঁও আংশিক ও গৌরীপুর এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026