শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭

ব্রিটিশ নাগরিকরা ইউক্রেনের যুদ্ধে গেলে সহায়তার ঘোষণা

ব্রিটিশ নাগরিকরা ইউক্রেনের যুদ্ধে গেলে সহায়তার ঘোষণা

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ঘোষণা দিয়েছেন- ইউক্রেনে যুদ্ধে যেতে আগ্রহী ব্রিটিশ নাগরিকদের সহায়তার ঘোষণা দিয়েছে তার সরকার। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লিজ ট্রাস বলেন, ব্রিটিশ নাগরিকদের কেউ ব্যক্তিগতভাবে যুদ্ধে অংশ নিতে ইউক্রেনে যেতে চাইলে সরকার তাদের সহায়তা দেবে। ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের প্রতিরক্ষায় যোগদানে আগ্রহী যে কেউ এসে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারেন।

এদিকে, ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা তাদের মাতৃভূমিকে রক্ষা এবং রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ এবং এর মূল্যবোধকে রক্ষার সাহস দেখিয়েছে। এটি কেবল ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নয়, এটি ইউরোপ, ইউরোপীয় কাঠামো, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।

এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পুরো দুনিয়ার মানুষের প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বেসামরিক মানুষকে হত্যা করছে রুশ বাহিনী। তবে নিজেদের রক্ষায় ইউক্রেনের মানুষ যে সাহস দেখিয়েছে সেটি প্রশংসার দাবিদার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026