সাবেক কাউন্সিলর, বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ব্রিকলেন জামে মসজিদের প্রেসিডেন্ট আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই সোমবার ২৮শে ফেব্রুয়ারী, সকাল ৫ টা বেজে ১১ মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাজ্জাদ মিয়া এমবিই কমিউনিটির একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন থেকেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরকাল জীবনে চলে গেলেন।
কমিউনিটির মুরুব্বি, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন পুরো কমিউনিটি। মৃত্যুর সংবাদে শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হেয়লাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী সহ কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শোক জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। লন্ডন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংহিত সাহিত্য পরিষদের চেয়ারম্যান আবু তাহের, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র প্রেসিডেন্ট এমদাদ হোসেন টিপু ও সাধারণ সম্পাদক সাহিন আহমেদ।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-সজন ও গুনগ্রাহী রেখে গেছেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি বড় ভাই নুরুল হক লালা মিয়া সাহেব ভাইয়ের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত করেন।
আগামীকাল মংগলবার বাদ যোহর ব্রিকলেন জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুস্টিত হওয়ার খবর আছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি। পরিবারের পক্ষ থেকে বড় ছেলে রাসেল মিয়া সবাইকে পিতার জন্য দোয়া করার জন্য অনুরোধ করেন। জানাযার নামাজের সময় শীগ্রই চূড়ান্ত করা হবে।
Leave a Reply