শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪

আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুতে কাউন্সিল অফ মস্ক এর শোক

আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুতে কাউন্সিল অফ মস্ক এর শোক

লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলের্ট কাউন্সিলের সাবেক কাউন্সিলর, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুতে কাউন্সিল অফ মস্কের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এক শোক-বার্তায় কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান মাওলানা শামসুল হক, সেক্রেটারি হিরা ইসলাম ও ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, মরহুম সাজ্জাদ মিয়া যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। মরহুমের মৃত্যুতে কাউন্সিল অফ মস্ক এর কার্যকরী পরিষদের সকল সদস্য শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই ২৮ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫টা ১১ মিনিটে লন্ডনস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়োছিলো ৬৭ বছর। তিনি দীর্ঘদিন থেকেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৪ মেয়ে, ৪ ভাই, ৪ বোন-সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার রসুলপুরের লাউতলা গ্রামে। ০১ মার্চ মঙ্গলবার বাদ জোহর ব্রিকলেন মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে পূর্ব লন্ডনের গার্ডেন্স অব পিস গোরস্থানে সমাহিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026