মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

রাশিয়ায় নগদ অর্থ তোলার হিড়িক

রাশিয়ায় নগদ অর্থ তোলার হিড়িক

যুদ্ধে জড়িয়েছে দেশ। সেই জেরে একের পর এক আর্থিক অবরোধ চাপিয়ে দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এহেন পরিস্থিতিতে রাশিয়ার বাসিন্দারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে। বিবিসি বৃস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রভাব ফেলতে পারে সেই আশঙ্কায় মস্কোর ব্যাংকগুলোতে নগদ অর্থ তোলার জন্য দেখা গেছে উপচে পড়া ভিড়।

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ব্যাংক থেকে বৃহস্পতিবার ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি। ওই ভিডিওতে দেখা গেছে, অনেক মানুষ নগদ অর্থ তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।

সেখানে উপস্থিত এক ব্যক্তি বিবিসিকে বলেন, তিনি ডলার কিংবা ইউরো তোলার চেষ্টা করছেন। তবে সাতটা ভিন্ন ভিন্ন মেশিনে চেষ্টা করেও কাঙ্খিত অর্থ হাতে আসেনি তার।

যুদ্ধ পরিস্থিতিতে সব দেশেই মানুষ হাতে রাখতে চায় নগদ অর্থ। এর আগে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে যুদ্ধাবস্থা শুরুর সঙ্গে সঙ্গেই স্থানীয় ব্যাংক-বুথগুলোতে নগদ অর্থ তোলার জন্য ভিড় করে বাসিন্দারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026