মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

জেলেনস্কিকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষ ফোর্স

জেলেনস্কিকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষ ফোর্স

ব্রিটেনের স্পেশাল এয়ার ফোর্স বা এসএএস’এর সদস্যরা গোপন ও কঠিন ধরনের অভিযানে অংশ নেয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ ফোর্স এসইএল’র সদস্যরা যৌথ প্রশিক্ষণ শুরু করেছে। তাদের লক্ষ্য যৌথ অভিযান চালিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্ধার করা। দি সান

ব্রিটেন থেকে ৭০ জনের বেশি এলিট ফোর্স সদস্য ও যুক্তরাষ্ট্রের এসইএল’র দেড়শ সদস্য এধরনের প্রশিক্ষণ নিচ্ছে লিথুনিয়ার এক গোপন ঘাঁটিতে। জেলেনস্কিকে উদ্ধার করতে অভিযান হবে রাতের বেলায়। তাদের এই অভিযানে সহায়তা করবে ইউক্রেন সেনারাও।

প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি দেশের জন্যে লড়াই করবেন এবং এজন্যে গোলাবারুদ প্রয়োজন। কিন্তু রুশ সেনাদের একটি বিশেষ দল জেলেনস্কিকে হত্যার জন্যে প্রচেষ্টা শুরু করেছে। জেলেনস্কির সাড়া দেওয়া মাত্রই তাকে উদ্ধার অভিযান শুরু হবে।

ব্রিটেনের এক শীর্ষ সূত্র বলছে কিয়েভের বাইরে থেকে জেলেনস্কিকে উদ্ধার করা হতে পারে। বিশেষ বিমানও তৈরি। কিন্তু জেলেনস্কির সঙ্গে আমাদের দূরত্ব রয়েছে ‘ক্রিটিক্যাল’ পর্যায়ের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026