বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২

শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ এই স্লোগানকে  সামনে রেখে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সম্মাননা প্রদান অনুষ্ঠান।

৯ মার্চ ২০২২ বুধবার পৌরসভা হলরুমে পৌর উন্নয়ন সংস্থার সভাপতি শামীম আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় পৌরসভার অভ্যন্তরের সকল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত মোট ৪৯ জন শিক্ষার্থী এবং সর্বোচ্চ ফলাফল (জিপিএ-৫) প্রাপ্তিতে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এবং শতভাগ পাশের জন্য কসবা বালিকা উচ্চ বিদ্যালয় ও নিদনপুর-সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রশংসাপত্র ও সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন পৌরসভার মেয়র জনাব মোঃ আব্দুস শুকুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিয়ানীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব জামাল হোসেন।

এছাড়া শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডিয়াম সদস্য ও লন্ডন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কান্তি তালুকদার, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষক নুরুল ইসলাম সেলিম, পি এইচ জি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির আহমদ, রোটারিয়ান আলাল উদ্দিন আহমদ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল কুদ্দুস টিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্হার সিনিয়র  সহ-সভাপতি আতিক হোসেন, ট্রাস্টের সহকোষাধ্যক্ষ আবু আহমেদ সরোয়ার, পৌর উন্নয়ন সংস্থা ইউকের প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন, কে,এম,জি সোসিয়াল ও য়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি বদরুল হক প্রমুখ। শিক্ষার্থীরা তাদেরকে অনুপ্রেরনা দেয়ার জন্য পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক বলেন, সাধারণত ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রশংসীত করা হয়। কিন্তু এই প্রথম শিক্ষার্থীদের পাশাপাশি যে স্কুল তাদের এই ভালো ফলাফলের জন্য নিরলস পাঠদান করেছে সেই শিক্ষাপ্রতিষ্টানকেও এই প্রথম কোন সংগঠন থেকে প্রশংসীত করে সম্মাননা প্রদান করলো। এজন্য তিনি বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হা ইউকে’র প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026