রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৫

ডেভিড ক্যামেরন ইউক্রেনের জন্য সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে

ডেভিড ক্যামেরন ইউক্রেনের জন্য সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের জন্য একটি ট্রাকে (লরি) বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের জন্য সংগ্রহ করা বস্ত্রসামগ্রী, শিশুর পরিধেয় তোয়ালে ও চিকিৎসাসামগ্রী পোল্যান্ডে ব্রিটিশ রেডক্রসের কাছে পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন ক্যামেরন।

গত দুই বছর ধরে সাবেক ব্রিটিশ এই প্রধানমন্ত্রী ‘চিপি লারডার’ নামে একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ডেভিড ক্যামেরন।

সহায়তাসামগ্রী নিয়ে ট্রাকের ভেতর টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যামেরন লিখেছেন, আমি এখন গাড়ি চালিয়ে পোল্যান্ড যাচ্ছি। আমার সঙ্গে আছেন চিপি লারডারের দুজন সহকর্মী।

আমাদের সংগ্রহ করা সাহায্যসামগ্রী রেডক্রসের কাছে পৌঁছে দিতেই পোল্যান্ড যাচ্ছি। এটা খুবই দীর্ঘ এক যাত্রাপথ হতে যাচ্ছে। যাত্রাপথের আপডেট (হালনাগাদ) আপনাদের জানাব।

প্রতিবেশী ইউক্রেনের জরুরি প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026