রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৪

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য জার্মানির পার্লামেন্টেও ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে ইসরায়েল

ফ্রান্স ২৪এর খবরে বলা হয়েছে, জেলেনস্কি এমন একটি দেশের আইনপ্রণেতাদের সম্বোধন করবেন যেখানকার বাসিন্দাদের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষের শিকড় সাবেক সোভিয়েত ইউনিয়নে

ব্যক্তিগতভাবে ইহুদি ধর্মে বিশ্বাসী ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন চলমান রুশ আগ্রাসনের ঘটনায় নিজের এই ধর্মীয় পরিচয় সামনে এনেছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে নিহত ইহুদিদের সম্মানে কিয়েভের একটি স্মৃতিসৌধ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলেনস্কি।

তিনি বলেন, আমি দুনিয়ার সব ইহুদির উদ্দেশে বলছি, এখানে কী ঘটছে আপনারা কি দেখতে পাচ্ছেন না?

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগে ২০২১ সালের ১২ মে টুইটারে দেওয়া পোস্টে ইসরায়েলে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করেছিলেন জেলেনস্কি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026