শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯

কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে লন্ডন স্পোর্টিফের জমজমাট ব্যাডমিন্টন ফান ডে অনুষ্ঠিত

কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে লন্ডন স্পোর্টিফের জমজমাট ব্যাডমিন্টন ফান ডে অনুষ্ঠিত

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডন স্পোর্টিফের উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির শীর্ষ সংগঠনগুলোর পঞ্চাশোর্ধ্ব বয়সী বিশিষ্টজনদের অংশগ্রহনে প্রথমবারের অনুষ্ঠিত হয়ে গেলো ব্যতিক্রমী ব্যাডমিন্টন ফান ডে।

এতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হন এনটিভি ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর মোস্তফা সারওয়ার বাবু ও ব্যবসায়ী হাবিবুর রহমান জুটি। বি গ্রুপে চ্যাম্পিয়ন হন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মতিন উজ জামান ও ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ জুটি।

রোববার ইস্ট লন্ডনের সেকেন্ডারি স্কুল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির স্পোর্টস হলে এই জমজমাট প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়। বিকেল ৬টায় বিশাল কেক কেটে এবং সমবেত কন্ঠে জাতীয় সঙ্গিত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতার উদ্যোক্তা ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি এফেয়ার্স ডাইরেক্টর জাকির খানের সঞ্চালনায় সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- প্রতিযোগিতার আয়োজক লন্ডন স্পোর্টিফের প্রেসিডন্ট ইব্রাহিম খলিল।

এতে খেলোয়ার হিসেবে যোগ দেন- টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি এফেয়ার্স ডাইরেক্টর জাকির খান, বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাব উদ্দিন, বিসিএ,র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সেক্রেটারী জেনারেল মির্জা আসহাব বেগ, শেফ অনলাইন ও আরটা এওয়ার্ডের ফাউন্ডার সালিক মুনিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শুকুর, ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার লুৎফুর রহমান, শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দিন, বিসিএ’র সাবেক সেক্রেটারী ওলি খান এমবিই, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুস্তাক আলী বাবুল, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামালসহ আরো অনেকে।

প্রতিযোগিতাটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন লন্ডন স্পোর্টিফের সেক্রেটারী মুহিবুল আলম, ট্রেজারার মুহাম্মদ আতিকুর রহমান ও বোর্ড অব ডাইরেক্টর মুহি মিকদাদ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026