শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। এ সপ্তাহের শেষের দিকে তিনি পার্লামেন্ট ছাড়বেন বলে জানিয়েছেন। কাদো কাদোভাবে তিনি বলেন, অনেক আলাচনা-পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি আর এ সপ্তাহের পর পার্লামেন্টের দসদ্য হিসেবে আর চালিয়ে যেতে পারছেন না।
অস্ট্রেলিয়ার সময় বুধবার রাতে পার্লামেন্ট দেওয়া আবেগাপ্লুত ভাষণে দুই মেয়াদে প্রদানমন্ত্রীর দায়িত্ব পালনকারী রাড জানান, তিনি হালকাভাবে এ সিদ্ধান্ত নেননি। পরিবারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন। এসময় লেবার পার্টির সাবেক এই প্রধান বলেন, দেশের নেতৃত্ব দেওয়া ছিল সম্মানের।
২০০৭ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন কেভিন রাড। কিন্তু ২০১০ সালে দলের উপনেতা জুলিয়া গিলার্ডের কাছে দলের নেতা নির্বাচনে হেরে যান। এরপর ২০১৩ সালের ২৬ জুন দলের নেতা নির্বাচনে জুলিয়া গিলার্ডকে হারিয়ে দ্বিতীয়বরের মতো প্রধানমন্ত্রী হন। কিন্তু দলীয় কোন্দলের কারণে সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিরোধী জোট লিবারেল ন্যাশনালের কাছে পরাজিত হয়। নতুন প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়া দেশের সবচেয়ে কঠিন কাজ। একই সঙ্গে লেবার পার্টির নতুন নেতা বিল শর্টেন ও পার্টির সমর্থক অ্যান্থনি আলবানিজ এবং চেরিস বোয়েনকে ধন্যবাদও জানান তিনি।