শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০

পূর্ব লন্ডনে ইয়াসমিন হত্যাকান্ডে একজন গ্রেফতার

পূর্ব লন্ডনে ইয়াসমিন হত্যাকান্ডে একজন গ্রেফতার

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ নারী ইয়াসমিনের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব লন্ডনে নিজ বাসায় দিনের বেলা হত্যার শিকার নিহত ইয়াসমিনের একটি ছবি ইতিমধ্যে মিডিয়ার প্রকাশ করা হয়েছে।

নিহত ইয়াসমিনের সাথে আটককৃত ব্যাক্তির সম্পর্ক এখনো জানা যায়নি। তাকে ২৭ মার্চ রবিবার গ্রেফতার করে ষ্ট্রাটফোর্ড পুলিশ ষ্টেশনে রাখা হয়েছে। আটক ব্যাক্তির নাম বা পরিচয় নিশ্চিত করা হয়নি তবে তার বয়স ৪০। জানা যায়, নিহত ইয়াসমীনের বয়সও ৪০, তিনি সিঙ্গেল মাদার হিসাবে দুটি বাচ্চা নিয়ে এই বাসায় থাকতেন ১০ বছর ধরে।

মেট পুলিশ ২৬ মার্চ রাতে এক বিবৃতিতে বলেছে, রাতে তারা অপরাধী ধরার জন্য বিভিন্ন স্থানে হানা দিবে। ২৬ মার্চ এক সূত্রে জানা যায়, হত্যার সন্দেহে ৪ জন সন্দেহভাজন পুলিশের তালিকায় ছিলো। এর মধ্যে ১ জন হচ্ছেন খুনী।

এদিকে স্থানীয় একজন বাসিন্দার বরাতে জানা গেছে, ইয়াসমিন হত্যার শিকার হয়েছেন দুপুর ২ টার পরে, সাড়ে ৩টার কিছু সময় আগে। একটি বহুতল আবাসিক ভবনে দিনের বেলা দুটি স্কুলের ঠিক পাশে এ রকম একটি ঘটনায় আতংকিত স্থানীয়রা। ২৬ মার্চ রাতে রজার্স এষ্টেটে সমবেত হয়ে নিহত ইয়াসমীনের জন্য দোয়া করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026