রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৭

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃটেন প্রবাসীদের ভূমিকা অপরিসীম

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃটেন প্রবাসীদের ভূমিকা অপরিসীম

মুক্তিযুদ্ধের সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে -১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃটেনের বাংলাদেশীরা অসামান্য ভূমিকা পালন করেছেন ।তারা লাখ লাখ পাউণ্ড চাঁদা তুলে মুক্তিযুদ্ধের ফাণ্ডে দিয়েছেন ।মুক্তিযোদ্ধাদের অস্ত্র কিনে দিয়েছেন ,শরনারথীদের কাপড় চোপড় ও ত্রাণ সামগ্রী প্রদান করেছেন ।বাংলাদেশ সরকার তাদের কখনো ভুলতে পারে না।

গত ৩১শে মার্চ বৃহস্পতিবার মাস হেলথ এওয়ারনেস সেন্টার কর্তৃক পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডের লণ্ডন এন্টার প্রাইজ একাডেমীতে ডা: জাফরুল্লাহ চৌধুরীর সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা সভা ও সেমিনারে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবীদ ড: হাসনাত এম হোসেন এমবিই। অনুষ্ঠানে ‘গণস্বাস্থ্য মডেলে সবার জন্য স্বাস্হ্য সেবা: প্রবাসীদের ভূমিকা ও করনীয় ‘শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ লিখেন ও পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট এনাম চৌধুরী। ডা: জাফরুল্লাহ চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য রাখেন -কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, ব্যারিষ্টার আবুল মনসুর শাহজাহান, মুসলিম খান, সাংবাদিক শওকত মাহমুদ টিপু, কাউন্সিলার ফয়জুর রহমান, ডা: গিয়াস উদ্দিন আহমদ, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী, বেগম হোসনে আরা, কমিউনিটি নেতা লোকমান উদ্দিন, ডলার বিশ্বাস, মাসুদুর রহমান, সাইফুর রহমান পারভেজ প্রমুখ।

ডা: জাফরুল্লাহর সম্মানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ও কলামিষ্ট শিহাবুজ্জামান কামাল। সভায় বক্তারা- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালীন সময়ে ও বাংলাদেশে স্বাস্হ্য সেবায় ডা: জাফরুল্লাহ চৌধুরীর ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন। বক্তারা বলেন- তিনি জাতির বিবেক ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে এক অতন্দ্র প্রহরী।

ডা: জাফরুল্লাহ তাঁর বক্তব্যে- বাংলাদেশে দ্রব্য মূল্যের উর্ধগতি, ডিজিটাল সিকিউরিটি আইন ও গণতান্ত্রিক দুরাবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবী জানান এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের আরো ভূমিকা রাখার আহ্বান জানান। সম্বর্ধনা সভার পক্ষ থেকে তাঁকে ‘দেশ মান্য ‘ খেতাবে ভূষিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026