মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

ঐতিহাসিক হায়া সোফিয়ায় ৮৮ বছর পর তারাবির নামাজ আদায়

ঐতিহাসিক হায়া সোফিয়ায় ৮৮ বছর পর তারাবির নামাজ আদায়

ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে রমজান উপলক্ষে শুক্রবার (১ এপ্রিল) তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তুরস্কের এ মসজিদটিকে ২০২০ সালে মসজিদ হিসাবে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মূলত, ১৪৫৩ সালে বাইজেনটাইন সাম্রাজ্য থেকে ইস্তাম্বুল দখল করেন সুলতান মুহামেত। সে সময় খ্রিস্টানদের কাছ থেকে ৯১৬ বছরের পুরনো চার্চটি কিনে হায়া সোফিয়াকে মসজিদ বানান তিনি। এরপর স্থাপনাটি ৫০০ বছর ছিল মসজিদ হিসেবেই।

হায়া সোফিয়া গির্জা হিসেবে ৯১৬ বছর এবং ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। হায়া সোফিয়া তুরস্কের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। ১৯৮৫ সালে হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো।

উল্লেখ্য, ঐতিহাসিক এ মসজিদে সবশেষ তারাবি হয় ১৯৩৪ সালে। এরপর এটি মিউজিয়ামে পরিণত হয়। ২০২০ সালে হায়া সোফিয়াকে মসজিদ হিসাবে ঘোষণা দেয়ার পর জুমার নামাজের মধ্যে দিয়ে ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়া আবারও ফিরে পায় মসজিদের মর্যাদা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026