শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯

রমজানে অর্থ কষ্টে অর্ধেকের বেশি ব্রিটিশ মুসলিম

রমজানে অর্থ কষ্টে অর্ধেকের বেশি ব্রিটিশ মুসলিম

পবিত্র মাস রমজান শুরুর পর থেকে যুক্তরাজ্যের অর্ধেকের বেশি মুসলিম অর্থ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে বলে সম্প্রতি একটি গবেষনায় উঠে এসেছে। একই সাথে বিভিন্ন এনজিওর কাছে সহায়তা চেয়ে ফোন আসার মাত্রা বেড়েছে বলে গবেষনায় উঠে এসেছে।

রমজান মাস শুরু হয়েছে। রমজান মাসকে ঘিরে বিশ্বের মুসলমানদের নানান ধরনের পরিকল্পনা থাকে। একই সাথে থাকে বাড়তি অর্থনৈতিক বোঝা। বুশরা বেগম নামের এক নারী বিষয়টি নিয়ে জানান, আস্তে আস্তে ব্রিটেনের জীবন কঠিন হয়ে যাচ্ছে। তার স্বামীর বেতন বাড়লেও জীবন-যাপনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। শেয়ারড বাসার এক রুমে থেকেও অনেকটাই অমানবিক জীবন কাটাতে বাধ্য হচ্ছেন তিনি।

এইড চ্যারিটি নামের একটি সংস্থা বলছে, যুক্তরাজ্যের অনেক মানুষ চাইলেই তাদের ইফতারী ও সেহেরীতে পর্যাপ্ত পরিমান খাবার কিনতে পারবেন না চলতি বছর। গত বছরও ইফতারীর সময় মানুষ তাদের পছন্দ অনুযায়ী খাবারের তালিকায় যা রাখতো এবার জীবন যাপন ব্যয় বেড়ে যাওয়ায় খাবার তালিকা থেকে অনেক কিছু বাদ দিতে হবে।

দেশটির একটি স্বনামধন্য চ্যারিটি সংস্থা ইসলামীক রিলিফের দেওয়া তথ্যমতে, এই মাসে অনেক মুসলিম তাদের ঘরে পর্যাপ্ত খাবার পাবে না। এদিকে ইসলামীক রিলিফ নামের একটি সংস্থা জানায়, তারা সরকারে সাথে একত্রে কাজ করছেন। যেখানে ভয়েস কলের মাধ্যমে বিভিন্ন এনজিওর কাছে সহায়তা চাইতে পারে।

এদিকে ন্যাশনাল যাকাত ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, এই মাসটিতে মুসলিম মানুষরা যাকাতের অর্থ দেয়। একই সাথে বিভিন্ন এনজিওর মাধ্যমে গরীবদের মধ্যে অর্থ দান করেন। যেখানে দেখা যায় গত বছরের তুলনায় এ বছর ৭০ গুন বেশি মানুষ বিভিন্ন এনজিওর কাছে সাহায্য চেয়ে আবেদন করেছেন এরই মধ্যে। যা দেখলেই বোঝা যায় দেশটির মানুষ অর্থ কষ্টে আছে।

নন গভারর্ণমেন্টাল অর্গানাইজেশনের দেওয়া তথ্যমতে, দেশটিতে বর্তমানে ১৬ লাখ মুসলিম দারিদ্র্যতার মধ্য দিয়ে যাচ্ছে। যা দেশটি মুসলিম জনগোষ্ঠের অর্ধেক। অন্যদিকে দেশটির মোট জনসংখ্যার ১৮ শতাংশ মানুষ দারিদ্রতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026