শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের টুর্নামেন্ট সম্পন্ন

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের টুর্নামেন্ট সম্পন্ন

ব্রিটেনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকাওয়া ক্লাবের আয়োজনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে গত বুধবার ৩০ মার্চ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মাইল্যান্ড স্পোর্টস সেন্টারে সফল ভাবে অনুষ্টিত হয় দৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

খেলার প্রথম পুরুস্কার ছিল নগদ অর্থ এবং ট্রফি, দ্বিতীয় পুরুস্কার ছিল নগদ অর্থ এবং ট্রফি। উত্তেজনাপূর্ণ এই খেলায় ফাইনালে হাড্ডা হাড্ডি লড়াই হয় ‘এ ক্যাটাগরি’র চান ও বাচ্চু জুটি বনাম জুনেদ ও আলতাফ জুটি। চান ও বাচ্চু জুটি, জুনেদ ও আলতাফ জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে. এই দুটি দল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান হিসাবে নগদ অর্থ ও ট্রফি হাতে তুলে নেয়।

ক্যাটাগরি ডি খেলায় বিজয়ী হন তাজ ও শাহিনুর জুটি, দ্বিতীয় স্থান শাহ এবং শিরন জুটি। দুদিন ব্যাপী এই খেলায় প্রচুর দর্শক অনেক আনন্দ উপভোগ করেন। খেলায় স্পন্সর করে সহযোগিতা করেন রাইটলেন প্রপার্টিস স্বত্বাধিকারী ও তাকাওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী।

খেলা শেষে অতিথি হিসেবে সকল বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন খেলার অন্যতম আয়োজক তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, জনপ্রিয় খেলোয়াড় ও ট্রেজারার মুয়াজ্জিম আহমেদ রিবু।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্বাস্থের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলা করা খুবই প্রয়োজন। এছাড়াও কমিউনিটিতে খেলাধুলার প্রতি মানুষদের আগ্রহ তৈরী করতে টুর্নামেন্টে আয়োজনের বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয় তাকওয়া বেডমিন্ট ক্লাবের পক্ষ থেকে শীগ্রই একটি গোল্ড কাপ টুর্নামেন্টের আযোজন করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আলতাফ হোসাইন, স্পোর্টস সেক্রেটারি মুহাম্মদ চান মিয়া, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি শাহ মুহাম্মদ মুসাদ্দিক আলী, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারিনির্বাহী মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য, আয়নুল হক, হাফিজ শাহিনুর, মোহাম্মদ আবু জাফর বাচ্চু, মোহাম্মদ মুন্না মিয়া, জুয়েল, নুরে আলম, হোসেন আহমদ, আকছার, রুবেল, শিরুল প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026