শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯

সাবিনা নেসার হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

সাবিনা নেসার হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসার হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। কোচি সেলামাজ নামের ওই ব্যাক্তিকে ৩৬ বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে জানিয়েছে আদালত। বর্তমানে সেলামাজের বয়স ৩৬। এ খবর দিয়েছে বিবিসি।

শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত রায়ে জানিয়েছে, সেলামাজ গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে ২৮ বছরের সাবিনা নেসাকে হত্যা করেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত সাবিনা নেসার মাথায় আঘাত করেন তিনি। নেসা অজ্ঞান হয়ে গেলে তাকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টাও করেন। এরপর সাবিনা নেসাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। খুনি কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান।

আদালতকে তিনি জানান, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়। সেই আক্রোশ থেকেই সাবিনাকে হত্যা করা হয়। সাবিনা নেসা হত্যাকান্ডের কয়েক দিনের মধ্যেই কোচি সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। তার অনুপস্থিতেই আদালত এই রায় ঘোষণা করেন বিচারক সুইনি। তিনি এই হামলাকে ‘বর্বর’ এবং যৌন উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন। বলেন, সাবিনা নেসা সম্পূর্ণ নিরাপরাধ একজন মানুষ। তিনি একটি ভয়ংকর হত্যাকান্ডের শিকার হয়েছেন, যার জন্য সম্পূর্ণভাবে আসামি দায়ী।

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। পরদিন কাছের কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার লাশ পাওয়া যায়। তাকে নির্মমভাবে হত্যা করেন সেলামাজ। নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026