শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬

জরিমানা দেবেন কিন্তু পদত্যাগ করবেন না বরিস

জরিমানা দেবেন কিন্তু পদত্যাগ করবেন না বরিস

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্টিগেট কেলেঙ্কারির জেরে দোষী সাব্যস্ত হয়েছেন। তার স্ত্রী ক্যারি এবং অর্থমন্ত্রী ঋষি সুনাককে ৫০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার অর্থ জমা দিলেও বিরোধীদের দাবি তারা নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে।

জন্মদিনের সেই পার্টি প্রসঙ্গে বরিসের জানান, মাত্র মিনিট দশেকের জন্যে ক্যাবিনেট রুমে ওই অনুষ্ঠান হয়েছিল। তাকে অভিনন্দন জানাতে অল্প কয়েকজন জমায়েত হয়েছিল। নিয়ম ভাঙার জন্যে বুধবার এক বিবৃতিতে ব্রিটেনবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বরিস। এ ব্যাপারে অর্থমন্ত্রী ঋষি সুনাকও ক্ষমা চেয়ে নিয়েছেন।

ব্রিটেন জুড়ে কড়া লকডাউন চলাকালীন কোভিড-বিধি ভেঙে একাধিক পার্টি করার অভিযোগ উঠেছে বরিসের বিরুদ্ধে। এর মধ্যে জন্মদিনের পার্টি হয়েছিল প্রধানমন্ত্রী ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনের ক্যাবিনেট অফিসে। এই জরিমানা সেই কারণেই করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026