বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০

নতুনভাবে জোটবদ্ধ হচ্ছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি

নতুনভাবে জোটবদ্ধ হচ্ছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার‌্যালয়ে এক সভায় তিনি এ ঘোষণা দেন। জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ এই সভার আয়োজন করে।

ওই বৈঠকের কথা তুলে ধরে ক্ষমতাসীন মহাজোটের নেতাবলেন, আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। অচিরেই নতুন জোটের ঘোষণা আসবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোট ছাড়বো কি না, সেই ঘোষণা দুই-একদিনের মধ্যে দিব। বুধবার সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বাসায় বৈঠকে এই চার দলের নেতৃত্বে তৃতীয় রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত হয়।

এর বাইরে জামায়াতে ইসলামী বিরোধী ইসলামী দলগুলোও তৃতীয় এই জোটে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন এরশাদ। আগের দিন রাতে বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সঙ্গে বৈঠক হয়। জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বাইরে নতুন এই জোটে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামও থাকবে বলে জানান জাতীয় পার্টির এই নেতা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026