বিয়ানী বাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের ইফতার ও দোয়া মাহফিল পুর্ব লন্ডনের বারাকা ইটারীতে অনুষ্টিত হয়।
১২ই এপ্রিল মঙ্গলবার অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে শামীম আহমেদের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ইউকের সাধারন সম্পাদক জনাব দেলোয়ার হুসেইন, সাবেক সভাপতি শাহেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, সভাপতি মন্ডলির সদস্য এম মাসুদ আহমেদ, সহ সভাপতি খায়রুল ইসলাম আলিম, সহ সভাপতি শাকের মাহমুদ, কোষাধক্য আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, মেম্বারশিপ সম্পাদক আব্দুল বাতিন, প্রচার সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।
Leave a Reply