বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪

এবার ক্ষমা চাইবেন বরিস জনসন

এবার ক্ষমা চাইবেন বরিস জনসন

মহামারিতে লকডাউন বিধি ভঙ্গ করায় জরিমানা মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমা চাইবেন। তিনি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি ভঙ্গ না করার দাবি করলেও বিরোধীরা আইনপ্রণেতাদের ভুলপথে চালিত করেছেন কিনা তা নিয়ে একটি তদন্তের জন্য চাপ দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ পুলিশ কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস লকডাউনের বিধি ভঙ্গ করায় বরিস জনসনকে জরিমানা করা হয়েছে। ২০২০ সালের জুনে তার বাড়িতে জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল। এমন সময় এই পার্টি আয়োজন করা হয় যখন সাধারণ মানুষের ঘরোয়া পরিবেশে মিলিত হওয়ার অধিকার ছিল না।

স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদের দাবির প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের প্রস্তাবে ভোট হবে। ভোটে প্রস্তাব পাস হলে পার্লামেন্টারি কমিটি তদন্ত করবে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১৫৩০টায় পার্লামেন্টে ভাষণ দেবেন জনসন। ভাষণে তিনি বলবেন, ওই জন্মদিনের পার্টিতে জ্ঞাতসারে কোনও আইন ভঙ্গ করেননি। একই সঙ্গে ভাষণে তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধে মনোযোগ দেওয়ার আহ্বান জানাতে পারেন।

গত বছর জনসন পার্লামেন্টে আইনপ্রণেতাদের বলেছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ডাউনিং স্ট্রিটে মহামারিতে কোনও নিয়ম ভঙ্গ করা হয়নি। বিরোধীরা অভিযোগ তুলছেন, তিনি পার্লামেন্টকে ভুল পথে চালিত করেছেন। এজন্য তার পদত্যাগ করা উচিত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026