ব্রিটেন ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন টিম জানালা‘র উদ্যোগে ইফতার মাহফিল ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লন্ডনের ব্রিকলেনস্থ লন্ডন বাংলা প্রেসক্লাবে এই ইফতার মাহফিল ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
টিম জানালা প্রেসিডেন্ট দেওয়ান মোর্শেদ রাজা চৌধুরীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল ও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের এক্সিকিউটিভ সদস্য আহাদ চৌধুরী বাবু, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্য ও সংঘটক জনাব এ এইচ এম রায়হান, চাটার্ট একাউন্টেন্ট খন্দকার নাঈমুল আলম।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান মাহিদ রাজা চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জানালা‘র ট্রাস্টি মেম্বার মহসিনুর রশিদ চৌধুরী ও এবাদুল হাসান শিমুল। ইফতার পূর্ব আলোচনা সভা ও বার্ষিক সাধারন সভায় সংগঠনের বিগত বছরের কার্যকলাপের সার সংক্ষেপ উপস্থাপন করা হয় এবং সংগঠনের আগামী বছরের পরিকল্পনা ও সম্ভাব্য প্রজেক্টগুলো বাস্তবায়নের প্রস্তাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে টিম জানালা ইউকে’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আফজাল হোসাইন নাঈম,মুস্তাক নাদিম সানী, ইমন খান, মঞ্জুর আহমেদ আরিফ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানেটিম জানালা ইউকে’র আরো সম্মানিত ও গুরুত্বপূর্ণ ভলান্টিয়ার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিম জানালা ইউকে দীর্ঘদিন থেকেই ইউকেতে সামাজিক কার্যকলাপ করার পাশাপাশি পাবলিক কমিউনিটি ডেভেলপমেন্ট এর জন্য বিভিন্ন প্রজেক্ট চালিয়ে আসছে।
Leave a Reply